1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

বিচার প্রার্থীদের আদালতে ও নিরাপত্তা নেই এক স্ত্রীর অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ Time View
124

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

আমার স্বামীকে নিরাপত্তা দিন’—চট্টগ্রাম আদালতে বাদীর গলায় ছুরি, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী।
চট্টগ্রাম আদালতের এজলাসে বাদীর গলায় ছুরি, হত্যাচেষ্টার অভিযোগ
নিরাপত্তা চেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী।
চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদী নূরুল কবিরের গলায় ছুরি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর এজলাস কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর বিচারকের নির্দেশে পুলিশ আহত নূরুল কবিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নূরুল কবিরের স্ত্রী রুনা আক্তার রূপার অভিযোগ, মামলার হাজিরা দিতে তার স্বামী এজলাসে প্রবেশ করার কিছুক্ষণ পর মামলার আসামি ইলিয়াস হোসেন অপু, জয়নাল আবেদীন সোহেল ও মো. ফয়সালসহ আরও কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় তার স্বামীর চিৎকারে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
রুনা আক্তার আরও জানান, এর আগে আসামিরা গ্রেপ্তার হলেও সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে নূরুল কবিরের পূর্ববিরোধ রয়েছে বলেও জানা গেছে।
খবরে বলা হয়েছে, নূরুল কবির ও তার স্ত্রী রুনা আক্তার রূপা বিভিন্ন ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একাধিক মামলা করেছেন। এসব মামলার কয়েকটি আদালতে বিচারাধীন এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে।
এদিকে, স্বামীর ওপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন রুনা আক্তার। স্বামীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি।
ঘটনাটি নিয়ে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত নির্ভর করছে।
চট্টগ্রাম চট্টগ্রামআদালত আদালত এজলাস হত্যাচেষ্টার অভিযোগ নিরাপত্তাহীনতা বাদী আইনশৃঙ্খলা অপরাধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026