বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
Update Time :
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
3 Time View
বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাজশাহীর বাগমারায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের বরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়া ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত এসএমসি সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মো: তোফাজ্জল হোসেন সরকার বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিক্ষাদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও এসএমসি সদস্যদের সুচিন্তিত উদ্যোগই একটি বিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।" বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এসএমসি-এর সম্মানিত সদস্যগণ, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
6
রাজশাহীর বাগমারায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের বরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন সরকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়া ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত এসএমসি সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: তোফাজ্জল হোসেন সরকার বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিক্ষাদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও এসএমসি সদস্যদের সুচিন্তিত উদ্যোগই একটি বিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এসএমসি-এর সম্মানিত সদস্যগণ, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।