1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৪০|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

বোয়ালখালীতে ভাইয়ের সাথে বাগবিতণ্ডায় ভাই নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬,
  • 4 Time View
12

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামের বোয়ালখালীতে ভাই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডায় এক ভাইকে আরেক ভাই হত্যা করেছে বলে অভিযোগে পাওয়া গেছে এই অভিযোগের ভিত্তিতে মাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)।
তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে।
পুলিশ নেজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে(২৬) আসামী করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026