1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:৩৬|
Title :
সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ওসি জায়েদ নুরের নেতৃত্বে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পদ্মার ভয়াবহ ভাঙনে গোদাগাড়ীর কুঠিপাড়ায় আতঙ্ক টেকসই বাঁধের দাবিতে ক্ষোভ বোয়ালখালীর ছন্দারিয়া খাল থেকে যুবকের লাশ উদ্ধার ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া পার্বতীপুরে ডিবির অভিযান: ভাঙারি গোডাউন থেকে ১১৪ কেজি চোরাই তার উদ্ধার, আটক ৩ চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন

বোয়ালখালীর ছন্দারিয়া খাল থেকে যুবকের লাশ উদ্ধার

জাহিদ(পটিয়া)
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 20 Time View
34

জাহিদ(পটিয়া)

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পুলিশ এই মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে মর্গে পাঠিয়েছে।
সালাউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে
সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর সে দেশে ফিরে এসে এলাকায় ভ্যান চালাতেন।
নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, সালাউদ্দিন প্রায় সময়ই বাড়ির সাথে লাগোয়া খালে মাছ ধরতো। বুধবার দিবাগত রাত ২টার দিকে ছন্দারিয়া খালে মাছ ধরতে বের হয়েছিল। সকালে তাকে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর উপুর হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026