1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View
71

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।

পরে মন্দির পরিচালনা কমিটিকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।

পরে মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। চুরি হওয়া ছয়টি মূর্তির মধ্যে পিতলের মূর্তিও রয়েছে। এ ছাড়া মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া হয়েছে। বাক্সগুলোতে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল বলে মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের মেরামতকাজের জন্য সিসিটিভি ক্যামেরা খোলা ছিল বলেও তিনি জানান।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্টদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের প্রকৃত পরিমাণ এবং প্রণামির বাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026