ভারতের স্বাধীনতা দিবস: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পণ্য খালাস স্বাভাবিক
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
Update Time :
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
৫৪
Time View
ভারতের স্বাধীনতা দিবস: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পণ্য খালাস স্বাভাবিক
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে। এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় হিলি কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১১-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেওয়া হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে দুই দেশের সংশ্লিষ্টরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
104
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১১-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেওয়া হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে দুই দেশের সংশ্লিষ্টরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।