ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন
ক্রাইম রিপোর্টার :
Update Time :
শনিবার, আগস্ট ৮, ২০২৬,
5 Time View
ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন
ক্রাইম রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমোল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্ত মো. কমোল হোসেন মাইনুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শাস্তির পরিমাণ ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো বক্তব্য দেননি বলে উপস্থিত সাংবাদিকদের দাবি। এদিকে, শাস্তির পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—অভিযানে ভেজাল দুধ তৈরিরভ উপকরণ জব্দ হওয়ার পরও কেন এ মামলায় এই মাত্রার শাস্তি দেওয়া হলো এবং কোন আইনের কোন ধারার ভিত্তিতে এ দণ্ড নির্ধারণ করা হয়েছে জন মনে প্রশ্ন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মোঃ সুজন আহম্মেদ ৭ আগস্ট ২০২৬ইং মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭
8
ক্রাইম রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমোল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত মো. কমোল হোসেন মাইনুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে।
শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শাস্তির পরিমাণ ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো বক্তব্য দেননি বলে উপস্থিত সাংবাদিকদের দাবি।
এদিকে, শাস্তির পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।
এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—অভিযানে ভেজাল দুধ তৈরিরভ উপকরণ জব্দ হওয়ার পরও কেন এ মামলায় এই মাত্রার শাস্তি দেওয়া হলো এবং কোন আইনের কোন ধারার ভিত্তিতে এ দণ্ড নির্ধারণ করা হয়েছে জন মনে প্রশ্ন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সুজন আহম্মেদ
৭ আগস্ট ২০২৬ইং
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭