
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আমাদের প্রাণের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন দেশনেত্রী বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ অভিনন্দন ও দোয়া জানিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন বেগম খালেদা জিয়া এমন একজন মহীয়সী নারী যিনি আলোকিত করেছেন স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। স্বাধীনতার স্হপতি ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশ বিরোধী শক্তি নির্মমভাবে হত্যা করার পর যখনই বাংলাদেশ রাষ্ট্র এক ভীষণ অন্ধকার গর্তে নিপতিত, স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিনের হুমকীতে তখনই দেশমাতৃকার প্রয়োজনে শহীদ জিয়ার আদর্শিক দেখানো পথে স্বামী হারা এক গৃহিণী নিজের সন্তানদের নিয়ে যখন দুঃশ্চিন্তায় তথন দেশের প্রয়োজনে শহীদ জিয়ার ঘোষণায় অর্জিত স্বাধীনতা ও বাংলাদেশ রক্ষায় জীবন যৌবনের মায়া ত্যাগ করে, নিজের সন্তানদের কথা চিন্তা না করে গৃহবধূ থেকে বেড়িয়ে এসে বাংলাদেশকে রক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন তিনিই বেগম খালেদা জিয়া। তার পরের এই দীর্ঘ পথচলায় এই মহীয়সী নারী রাজনীতির জগতে যে দৃষ্টান্ত স্হাপন করেছেন শত বাধা জুলুম নির্যাতন,নিপিড়ন, পুরো পরিবার এর উপর বর্বরোচিত নির্যাতন,নির্বিচারে নির্যাতনে এক সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান মজলুম জননেতা আজকের বাংলাদেশের দিকপাল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নির্মম নির্যাতন করে নির্বাসনে পাটিয়েছিলেন। নানান সময়ে নানান ষড়যন্ত্র চক্রান্ত পেরিয়ে তিনবার বারের প্রধানমন্ত্রী,নিজের জীবন বিপন্ন,ফ্যাসিবাদের নির্মম নির্যাতন মোকাবিলা মৃত্যু আলিঙ্গনে প্রস্তুত ছিলেন, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দেশ, স্বাধীনতা,সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিজের পরিবারকে, পুরো দেশের লাখ লাখ নেতাকর্মীর জীবন, নির্যাতন নিজ নেতৃত্বে উৎসর্গ করেছেন। সেই দেখানো পথে আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ।
আজকে পৃথিবীর ইতিহাসের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ও মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন।
মহান রাব্বুল আলামিন প্রিয় নেত্রীকে দীর্ঘায়ু,সুস্বাস্থ্য দান করুণ, আমিন সালাউদ্দিন চৌধুরী – লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য।