মৃত শ্রমিকের স্বজনদের হাতে অনুদান ও দাফন খরচের অর্থ তুলে দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি:
Update Time :
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
6 Time View
মৃত শ্রমিকের স্বজনদের হাতে অনুদান ও দাফন খরচের অর্থ তুলে দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের উদ্যোগে প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি ইউনিয়নের প্রয়াত চার সদস্য—মরহুম আব্দুল খালেক, মরহুম আব্দুল বারিক, মরহুম হাসমত এবং মরহুম কার্তীক-এর পরিবারের হাতে মোট ২ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক সহায়তা ও দাফন খরচের নগদ অর্থ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কল্যাণ তহবিল ও দাফন অনুদানের অর্থ হস্তান্তর করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে প্রয়াত চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে কল্যাণ তহবিল থেকে ৬০,০০০ টাকা করে চার পরিবারে মোট ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং দাফন/সৎকার বাবদ পরিবারপ্রতি ২,০০০ টাকা করে মোট ৮,০০০ (আট হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়। আর্থিক সহায়তা হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, "শ্রমিকরা দেশের পরিবহণ খাতের প্রাণ। তাদের যেকোনো দুঃসময়ে এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন যেভাবে তাদের প্রয়াত সহকর্মীদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উক্ত অর্থ প্রদান অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন নেতারা জানান, শ্রমিকদের স্বার্থরক্ষা এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ভবিষ্যতেও এভাবে তাদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
9
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের উদ্যোগে প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি ইউনিয়নের প্রয়াত চার সদস্য—মরহুম আব্দুল খালেক, মরহুম আব্দুল বারিক, মরহুম হাসমত এবং মরহুম কার্তীক-এর পরিবারের হাতে মোট ২ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক সহায়তা ও দাফন খরচের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কল্যাণ তহবিল ও দাফন অনুদানের অর্থ হস্তান্তর করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে প্রয়াত চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে কল্যাণ তহবিল থেকে ৬০,০০০ টাকা করে চার পরিবারে মোট ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং দাফন/সৎকার বাবদ পরিবারপ্রতি ২,০০০ টাকা করে মোট ৮,০০০ (আট হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, “শ্রমিকরা দেশের পরিবহণ খাতের প্রাণ। তাদের যেকোনো দুঃসময়ে এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন যেভাবে তাদের প্রয়াত সহকর্মীদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উক্ত অর্থ প্রদান অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন নেতারা জানান, শ্রমিকদের স্বার্থরক্ষা এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ভবিষ্যতেও এভাবে তাদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।