1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
80

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ১৯ বছর বয়সী এক তরুণী কুলাউড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় বসবাস করেন। অভিযোগে বলা হয়েছে, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পরে ওই তরুণীকে শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর মোকামবাজার রেলক্রসিংয়ের উত্তর-পশ্চিম পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় শমসেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকার বদরুল ইসলাম (৪০) ও দৌলতপুর এলাকার আব্দুল কাদির শেখ (৫৮)-কে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ১০ আগস্ট থেকে মৌলভীবাজার সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলার পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে
আসামিরা এখন মৌলভিবাজার জেলা কারাগারে রয়েছেন

শাহরিয়ার সুমন
মৌলভিবাজার জেলা ক্রাইম রিপোর্টার প্রতিনিধি দৈনিক বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026