1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:০০|
Title :
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ সোনাই নদী থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু লুট হুমকির মুখে রাবার ড্যাম,ও বিলুপ্তির পথে কয়েকটি গ্রাম’ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। যশোর বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা, যুবকের পুরষাঙ্গে ইট ঝুলালো গ্রামবাসী দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্নীতি দমন ও আইনি সহায়তা কেন্দ্র (একলাক), চট্টগ্রাম বিভাগের নির্বাহী পরিচালকের সাথে এক আন্তরিক ও প্রাতিষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা পীরগঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া ফল

যশোর বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা, যুবকের পুরষাঙ্গে ইট ঝুলালো গ্রামবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬,
  • 8 Time View
14

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় উপজেলায় তিন বছর আট মাস বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে পুরষাঙ্গে ইট ঝুলিয়ে দেয় এলাকাবাসী। পরে পুলিশ হেফাজতে নেয় যুবককে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই শিশু। এ সময় প্রতিবেশী যুবক হায়াতুল্লা (২০) শিশুটিকে আড়ালে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এরপর শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এসময়ও শিশুটি বেশ কান্নাকাটি করছিলো বলে জানায় পুলিশ।
এদিকে স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত হায়াতুল্লাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানিয়েছেন,অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। আলামত পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ ;-১৬/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026