1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৪|
Title :
দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন।

রংপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা,২০ দিনের কারাদণ্ড

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 30 Time View
45

মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরে ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য দমন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা,২০ দিনের কারাদণ্ড।
রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়।
অভিযানে আব্দুল মান্নান (পিতা: মোঃ উসমান গনি, মাতা: মোছাঃ মর্জিনা বেগম,থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই নিজেকে “রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, এ ধরনের ভুয়া চিকিৎসা কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি গুরুতর প্রতারণা।
এ ঘটনায় মাদ্রাসা সুপার মোঃ ফজলুল হকের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026