1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:০১|
Title :
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ সোনাই নদী থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু লুট হুমকির মুখে রাবার ড্যাম,ও বিলুপ্তির পথে কয়েকটি গ্রাম’ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। যশোর বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা, যুবকের পুরষাঙ্গে ইট ঝুলালো গ্রামবাসী দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্নীতি দমন ও আইনি সহায়তা কেন্দ্র (একলাক), চট্টগ্রাম বিভাগের নির্বাহী পরিচালকের সাথে এক আন্তরিক ও প্রাতিষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা পীরগঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া ফল

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬,
  • 32 Time View
40

[গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল লক্ষীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ পরিদর্শক আল আমিনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজপাড়া থানার ম্যাংগো টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
পরবর্তী সময়ে আসামিদের হেফাজতে থাকা জিপারযুক্ত পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ থেকে সর্বমোট ২১০০ পিস কমলা রঙের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ২১০ গ্রাম।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানান জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026