1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

রামুতে র‌্যাব-১৫-এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫০ Time View
99

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,২৯ জুলাই ২০২৬
কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে যে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে।এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিপিএসসি, র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশের পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত ৩টি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।র‌্যাব-১৫ আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026