1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু। রায়গঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধরের অভিযোগ কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীনগরে ‘পুলিশ প্লাজা’র নির্মাণ কাজ পুনরায় শুরু: সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ ইপিজেড এলাকায় ওসমানের জয়ার ঘরে ওসি আতিকুর রহমানের অভিযান নওগাঁয় টাকা তৈরীর কারখানা জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার ১। তাহিরপুরে শুল্ক স্টেশনের রাস্তা উন্নয়নে পরিদর্শন। মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার মহোদয়* পীরগঞ্জের সমাজব্যবস্থা ও অনুশাসন অপরাধ ঠেকাতে কেন ব্যর্থ?

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধরের অভিযোগ

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 8, 2026,
  • 12 Time View
20

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে ছুরি ও লাঠি দিয়ে হামলার অভিযোগ উঠেছে বাদশা শেখ ও হাফিজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ছমিলা খাতুন (৬০) ও তাঁর মেয়ে মিম খাতুন (১৮) আহত হয়েছেন। তারা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ছমিলা খাতুনের বিরোধ চলছিল। এর জেরে বাদশা শেখ ও হাফিজুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাদশা শেখ ধারালো ছুরি দিয়ে ছমিলার মাথায় আঘাত করেন এবং হাফিজুল ইসলাম লাঠি দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
মাকে রক্ষা করতে মিম খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তাঁর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া এবং বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুল ইসলাম
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026