1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:০৪|
Title :
নওগাঁর ভান্ডারপুরে আলফা কিন্ডারগার্টেন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ওসি কামরুজ্জামানের নেতৃত্বে আকবর শাহ থানায় বিশেষ অভিযান বাইক উদ্ধার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান’ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! কর্ণফুলী থানায় পাঁচটি মামলার আসামি মো. সালাউদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! ‎বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ চট্টগ্রামের জেলা পুলিশের অভিযানের পর এসপিকে চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট শীর্ষ সন্ত্রাসীর

রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 8 Time View
19

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড ও সশস্ত্র চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, নিলক্ষা, মির্জারচরসহ আশপাশের চরাঞ্চলের বিভিন্ন অপরাধপ্রবণ ব্যক্তিদের নিয়ে প্রায় ২০০ সদস্যের একটি সশস্ত্র চক্র ওই এলাকায় সক্রিয় রয়েছে।

​অভিযোগ রয়েছে, এই চক্রের সদস্যদের কাছে আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ তাদের হাতে এসে পৌঁছেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

​এছাড়া, এই অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই হামলা ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে পুরো চরাঞ্চলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026