লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
Update Time :
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬,
13 Time View
লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ আগস্ট) লাকসাম জোনাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে মৃত মিজানুর রহমানের স্ত্রী ও নমিনি রোজিনা আক্তারের হাতে ১ লাখ ৯০ হাজার টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। মিজানুর রহমান ১৫ বছর মেয়াদি একটি বীমা পলিসি গ্রহণ করে চার কিস্তিতে মোট ৬৩ হাজার টাকা জমা দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়, ঢাকার ডি.এম.ডি ও হেড অব তাকাফুল হাবিবুর রহমান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এ.এম.ডি ও কুমিল্লা সার্ভিস সেলের দায়িত্বপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজেন্সি ডাইরেক্টর মো. আব্দুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডাইরেক্টর ও লাকসাম জোন ইনচার্জ এ.টি.এম. শওকত হোসেন বিপ্লবসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বীমা প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বীমার গুরুত্ব, গ্রাহকসেবা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। আয়োজনে: লাকসাম জোনাল অফিস, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
21
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) লাকসাম জোনাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে মৃত মিজানুর রহমানের স্ত্রী ও নমিনি রোজিনা আক্তারের হাতে ১ লাখ ৯০ হাজার টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। মিজানুর রহমান ১৫ বছর মেয়াদি একটি বীমা পলিসি গ্রহণ করে চার কিস্তিতে মোট ৬৩ হাজার টাকা জমা দিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়, ঢাকার ডি.এম.ডি ও হেড অব তাকাফুল হাবিবুর রহমান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন এ.এম.ডি ও কুমিল্লা সার্ভিস সেলের দায়িত্বপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজেন্সি ডাইরেক্টর মো. আব্দুল মতিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডাইরেক্টর ও লাকসাম জোন ইনচার্জ এ.টি.এম. শওকত হোসেন বিপ্লবসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বীমা প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বীমার গুরুত্ব, গ্রাহকসেবা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আয়োজনে: লাকসাম জোনাল অফিস, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।