1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই: দুই ছিনতাইকারী আটক, উদ্ধার ১ লাখ ৭০ হাজার টাকা

সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View
75

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে লালপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে জেসমিন নাহার (৪০) নামে এক নারী ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে ভ্যানিটি ব্যাগে টাকা নিয়ে অটোচার্জার ভ্যানে করে বাড়ি ফেরার পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে চলন্ত মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন নাহারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালপুর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা (নং-০৫, তারিখ ৬ আগস্ট ২০২৬) রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের ওপর।

পুলিশ সুপার নাটোরের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), লালপুর থানার ওসি এবং তদন্ত কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনায় জড়িত দুই আসামি—সবুজ আলী (২০), পিতা আলমাস আলী, পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা এলাকার বাসিন্দা এবং সোহাগ আলী (১৯), পিতা শরিফুল ইসলাম, ঈশ্বরদী এলাকার বাসিন্দাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026