1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল। সিএমপির আকবরশাহ থানা এলাকায় ওসি কামরুজ্জামানের অভিযানে ৮২৮৫(আটহাজার দুইশত পঁচাশি) পিচ ইয়াবা সহ আটক চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন কে নিয়ে গনমাধ্যমে অপপ্রচার নওগাঁর পোরশায় নিতপুর সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি, সড়ক বিভাগে আবেদন। পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার কুলিয়ারচরে নিরাপত্তাহীনতায় দুই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলমঃ স্থানীয় সরকার বিভাগে এডিপির প্রকল্পের রি-স্কোপিং সভা অনুষ্ঠিত,প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

লোহাগাড়া চরম্বায় ভুয়া যুবদলের নাম দিয়ে পাহাড় কেটে নিয়ে যাচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
45

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ভুয়া যুবদল কর্মী পরিচয় দিয়ে সাইফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামের ৭নং ওয়ার্ড মধু ফকির পাড়া এলাকায় কাল পর্দায় ঘেরা একটি বিশাল পাহাড় স্কেভেটর দিয়ে কেটে সাবাড় করা হচ্ছে।
অভিযুক্ত সাইফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার খতিয়ানভুক্ত জায়গায় বাড়ি করার জন্য পাহাড়টি কাটার সিদ্ধান্ত নিই। কিন্তু স্থানীয় সৈয়দ মেম্বার, জিয়াবুল পাহাড়টি কেটে দিতে হলে ৫০ হাজার টাকা দাবি করে। তাই আমি নাজমুল মোস্তফা আমিন ভাইকে জানালে তিনি আমাকে ইউএনও’র মাধ্যমে অনুমতি নিয়ে দেন।
অনুমতি নিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নামজুল মোস্তফা আমিন জানান, আমার কোন কর্মীকে অন্যায়ে আশ্রয় প্রস্রয় দিইনা বলে আমার কাছ থেকে অনেক সরে গেছে। কিন্তু আমি পাহাড় কাটা ও সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি কখনই কোন কর্মী বা কাহাকেউ পাহাড় কাটার অনুমতি ইউএনও থেকে নিয়ে দেওয়া দূরের কথা আমি কখনও প্রস্রইও দিইনি। আমার কোন কর্মী যদি এমন অপরাধের সাথে জড়িত থাকে আমি এর কটোর ব্যবস্থা নিব আপনারাও তার বিরুদ্ধে কটোরভাবে নিউজ করুন।
পাহাড় কাটার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ বিন আকন্দ জানান, পাহাড় কাটার কোনো সুযোগ নেই এবং প্রশাসন থেকে কাউকে এ ধরনের কোনো অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। পরিবেশ ও পাহাড় সুরক্ষায় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026