1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:২৫|
Title :
বানিয়াচং এ আড়িয়ামুগুর, মহারত্নপাড়া এসএসসি রেজাল্ট পেয়ে উচ্ছসিত , নামিদামি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে মিশ্র প্রতিক্রিয়া- যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় শান্তির নগর পোরশা। নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা, বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও অন্য স্কুলে বদলি

শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড!

নিজস্ব প্রতিবেদক, পার্বতীপুর (দিনাজপুর):
  • Update Time : সোমবার, আগস্ট ১০, ২০২৬,
  • 33 Time View
38

নিজস্ব প্রতিবেদক, পার্বতীপুর (দিনাজপুর):
ভারতের পশ্চিমবঙ্গে ষ্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চতর ডিগ্রী নিতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)’র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে জয় চন্দ্র সরকারের পরিবার তাদের সন্তানের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যকান্ড বলে দাবী করেছেন। অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।
তবে ভারত থেকে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে তার পরিবারকে এ ঘটনাকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। জানা গেছে, গত ৬ আগস্ট রাত ৮ টার দিকে নিহত জয় চন্দ্র সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রনজিত সরকারকে জানায়, তার ছেলে জয় চন্দ্র সরকার গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভারতীয় অন্যান্য সূত্রের বরাত দিয়ে তার পরিবার জানায়, জয় চন্দ্র সরকারের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন জনৈক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে।
নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার জানান, ২০২৪ সালে তার ছেলে জয় চন্দ্র সরকার স্টুডেন্ট ভিসায় ভারতের রাজধানী দিল্লীতে সারদা বিশ^বিদ্যালয়ে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিষয়ে ভর্তি হন। বিষয়টি তার মনঃপূত না হওয়ায় পরে ২০২৫ সালে সে পশ্চিমবঙ্গের কলকাতার অদূরে বারাসাতে ব্রেইনওয়ার ইউনিভারসিটি (Brainware University)’ তে বিট্রেক্স সিএসই (B.Tech CSE) দ্বিতীয় বর্ষে ভর্তি হয়। সেখানেই পড়ছিলেন তিনি।
জয় চন্দ্র সরকারের আকস্মিক মৃত্যুতে পার্বতীপুর উপজেলায় নিহতের নিজ গ্রাম মন্মথপুর কৈবত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে থানায় নিহতের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026