শ্রীনগরে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি, শ্রীনগর:
Update Time :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
১৫
Time View
শ্রীনগরে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি, শ্রীনগর: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া মুন্সীয়া গ্রামের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ‘আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই মূলত এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। টুর্নামেন্টে স্থানীয় যুব সমাজের একাধিক দল অংশগ্রহণ করে। খেলায় খেলোয়াড়দের কড়া লড়াই ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দেয়। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবদলের নেতা মিঠুন মৃধা, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মৃধা, কুকুটিয়া ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুয়েল শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুপল এবং ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম দেওয়ান। এ সময় স্থানীয় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং যুবসমাজকে সুস্বাস্থ্যের অধিকারী ও সৎ চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে এমন ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
18
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি, শ্রীনগর:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া মুন্সীয়া গ্রামের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ‘আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই মূলত এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে স্থানীয় যুব সমাজের একাধিক দল অংশগ্রহণ করে। খেলায় খেলোয়াড়দের কড়া লড়াই ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দেয়।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবদলের নেতা মিঠুন মৃধা, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মৃধা, কুকুটিয়া ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুয়েল শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুপল এবং ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম দেওয়ান।
এ সময় স্থানীয় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং যুবসমাজকে সুস্বাস্থ্যের অধিকারী ও সৎ চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে এমন ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।