শ্রীনগরে ‘পুলিশ প্লাজা’র নির্মাণ কাজ পুনরায় শুরু: সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ):
Update Time :
Tuesday, September 8, 2026,
11 Time View
শ্রীনগরে ‘পুলিশ প্লাজা’র নির্মাণ কাজ পুনরায় শুরু: সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘পুলিশ প্লাজা শ্রীনগর’-এর নির্মাণ কাজ পুনরায় আরম্ভ উপলক্ষে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর, )বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রকল্প এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (গ্রেড-১, প্রশাসন) জনাব এ কে এম আওলাদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) জনাব মো: আজিজুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) জনাব আহম্মেদ মুঈদ, বিপিএম-সেবা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম, পিপিএম। সভায় বক্তারা পুলিশ প্লাজা শ্রীনগরের নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কাজ সফলভাবে শেষ করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন আহ্বান জানান। এছাড়া সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে ডাকাতি রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের অবস্থান ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান উপস্থিত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাবৃন্দ।
18
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি
শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘পুলিশ প্লাজা শ্রীনগর’-এর নির্মাণ কাজ পুনরায় আরম্ভ উপলক্ষে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর, )বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রকল্প এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (গ্রেড-১, প্রশাসন) জনাব এ কে এম আওলাদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো: ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) জনাব মো: আজিজুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) জনাব আহম্মেদ মুঈদ, বিপিএম-সেবা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তারা পুলিশ প্লাজা শ্রীনগরের নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কাজ সফলভাবে শেষ করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন আহ্বান জানান।
এছাড়া সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে ডাকাতি রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের অবস্থান ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান উপস্থিত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাবৃন্দ।