1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী। মেলান্দহে ট্রাকচাপাই শিশুসহ নিহত ৪ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক শাহাদাতের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
76

মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন আবিরের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক শাহদাতের স্ত্রী মরহুমা মাসুরা আক্তার অন্তঃসত্ত্বা কালীন চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় শ্রীপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. আল আমিন (কবি)।

অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল মালেকের অসুস্থতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সাংবাদিকরা দোয়া করেন। একই সঙ্গে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিক আশরাফুল আলম সরকার, সাংবাদিক কবির হোসেন আকন্দ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আল-আমীন(কবি) ও সাংবাদিক হাজী আসাদ, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক রানা, সাংবাদিক এনামুল হক, সাংবাদিক শামীম আল মামুন, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ শাওনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

পরে মরহুমার আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তি ও ধৈর্য এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026