সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলমঃ
আমজাদ হোসেন মিঠু . বিশেষ প্রতিনিধি . মুন্সিগঞ্জ:
Update Time :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
৫
Time View
সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলমঃ
আমজাদ হোসেন মিঠু . বিশেষ প্রতিনিধি . মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। ২১ সেপ্টেম্বর (সোমবার) এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শন উপলক্ষে সার্কেল অফিসে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান আওতাধীন থানা ও ফাঁড়ির বিভিন্ন কর্মকর্তা। পরবর্তীতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আনোয়ার পারভেজ-এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। দাপ্তরিক কার্যক্রম তদারকি শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজদিখান সার্কেল অফিস প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পুলিশ সুপার। উক্ত বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কামরান হোসেন, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ, সিরাজদিখান ও টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
6
আমজাদ হোসেন মিঠু .
বিশেষ প্রতিনিধি .
মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। ২১ সেপ্টেম্বর (সোমবার) এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শন উপলক্ষে সার্কেল অফিসে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান আওতাধীন থানা ও ফাঁড়ির বিভিন্ন কর্মকর্তা। পরবর্তীতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আনোয়ার পারভেজ-এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
দাপ্তরিক কার্যক্রম তদারকি শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজদিখান সার্কেল অফিস প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পুলিশ সুপার।
উক্ত বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কামরান হোসেন, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ, সিরাজদিখান ও টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।