1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

সীতাকুণ্ডে বিএনপির ঘটনায় তিন অস্ত্রধারীদের গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
20

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

সীতাকুণ্ড পৌরসদর এলাকায় অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন কামরুল (৩৯), সাদেক (২৯) ও হানিফ (৩৪)। সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হয় একটি দেশীয় একনলা কাটা বন্দুকও। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে একদল যুবক যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মো. মাসুদ আলম বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারে জোর অভিযান শুরু করেন।
এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026