1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

সুন্দরগঞ্জের ইমামগঞ্জ ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন শাহজাহান কিবরিয়া

এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
36

এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
০৪/০৮/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে বিএনপি নেতা মো. শাহজাহান কিবরিয়া নয়নকে মনোনয়ন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ইমামগঞ্জ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নূর মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ মনোনয়নের তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনয়নপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান কিবরিয়া নয়ন উপজেলার তারাপুর ইউনিয়নের খগোয়া গ্রামের মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই আদেশে উপজেলার পূর্ব নওহাটী গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে ও তারাপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. মামুনুর রশিদকে মাদরাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক এ মনোনয়ন যেকোনো সময় পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর মো. শাহজাহান কিবরিয়া নয়ন বলেন, ‘আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মাদরাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘ইমামগঞ্জ ফাজিল মাদরাসাকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026