1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন

এম মাহফুজার রহমাম উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View
153

এম মাহফুজার রহমাম
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
৩১/০৭/২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৬০ সদস্যের এ কমিটিতে মোছাঃ জিন্নাতুন ফেরদৌসী আহবায়ক ও মোছাঃ শাপলা বেগমকে সদস্য সচিব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ডাঃ সরকার রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আহবায়ক এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ৯ জনকে।
তারা হলেন- অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, মো. মোজাহারুল ইসলাম, মো. বাবুল আহমেদ, মো. মাহমুদুল হোসেন প্রামাণিক, এম এ গাফফার মোল্লা, ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, মো. মিজানুর রহমান লিপু, মো. মুসা কালি মুল্লা ও এইচ এম মতিয়ার পারভেজ।
এ ছাড়া আহবায়ক এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে মোছাঃ জাকিউল ইসলাম রতনকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে ৬ জনকে। বাকী ৪২ জনকে করা হয়েছে সাধারণ সদস্য।

যুগ্ম আহবায়করা হলেন- মোছাঃ মারুফা আক্তার, এম মাহফুজার রহমান লেলিন, মো. আশাদুজ্জামান খন্দকার মাসুদ, মো. সুমন বসুনিয়া, মো. রাশেদুল ইসলাম ও মো. মাহমুদ হাসান রিপন।

নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোছাঃ শাপলা বেগম বলেন, “দলের আদর্শ ও কর্মসূচী তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবো। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইন্শ আল্লাহ।”

আহবায়ক ও সাবেক প্রধান শিক্ষক মোছাঃ জিন্নাতুন ফেরদৌসী বলেন, “তখন আমি দশম শ্রেণিতে পড়ি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা হয় কোনো এক অনুষ্ঠানে। তখন উনি মাটি কেটে আমার মাথায় তুলে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উনার গলায় থাকা তাবিজের মতো কিছু একটা আমার চোখে পড়ে। সেটি হাত দিয়ে ধরলে উনি আমার দিকে তাকান এবং ধন্যবাদ জানিয়ে বলেন, এগিয়ে যাও। মূলত তখন থেকেই আমি দুর্বল এ দলের প্রতি। বাকি জীবনটা এ দলের পিছনে কাটিয়ে দিত চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026