
রংগি পাড়া ফুটবল একাদশের আয়োজনে
ফুটবলের মাঠের আনন্দ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলতে রংগি পাড়া ফুটবল একাদশ আয়োজন করেছে এক আনন্দঘন ভ্রমণ প্রচার প্রচারণায় ও সার্বিক তত্ত্বাবধানে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকা। তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার গন্তব্য স্থান: কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা রংগি পাড়া, সোনাকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম ।
ইনশাআল্লাহ, সবাই মিলে হাসি-আনন্দ, গল্প-আড্ডা ও সুন্দর কিছু স্মৃতি নিয়ে দিনটিবন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক, সবাই মিলেমিশে আনন্দ করি—এই হোক আমাদের প্রত্যাশা। রংগি পাড়া ফুটবল একাদশ
ঐক্য • বন্ধুত্ব • ভ্রাতৃত্ব • আনন্দ এই আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা আবু তাহের সাহেব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকারিয়া মেম্বার সাহেব, হুমায়ন রশিদ ( সাবেক মেম্বার), জাফর মেস্ত্রিরি, ইঞ্জিনিয়ার মিনহাজ , ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জয়।
আল্লাহ আমাদের সফরকে নিরাপদ ও আনন্দময় করুন। আমিন।