1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
96

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি মামলায় গ্রেপ্তার মো. রমজান আলীকে নির্দোষ দাবি করে তাঁর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রাবেয়া বেগম। সোমবার ( ৭ সেপ্টেম্বর) উপজেলার চান্দাইকোনা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
লিখিত বক্তব্যে রাবেয়া বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় কয়েকজনের ইন্ধনে তাঁর স্বামীকে মামলায় জড়ানো হয়েছে। গত ২৪ আগস্ট রাতে মো. হুমায়ুন কবির রানা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলাটি করেন। এতে বাড়িতে ঢুকে ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ আনা স্বর্ণালংকার নেওয়া এবং বাদীর স্ত্রীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
তবে রাবেয়ার দাবি, ঘটনার পরদিন বাদীর স্ত্রী স্থানীয়দের জানিয়েছেন, ওই পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়নি; ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
রাবেয়া বলেন, এজাহারে ‘মো. রমজান আলী’ নাম থাকলেও বাবার নাম ‘অজ্ঞাত’ লেখা হয়েছে। পরে নামের মিলের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধীকে আড়াল করতে চাই না। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিই আমাদের দাবি।’
মামলার তদন্তে বাদীর স্ত্রীর বক্তব্য, স্থানীয়দের সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি। অভিযোগের সত্যতা না মিললে তাঁর স্বামীকে অব্যাহতিরও আহ্বান জানান রাবেয়া।
এ বিষয়ে মামলার বাদী ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026