হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে পুনরায় সভাপতি ফেরদৌস, সম্পাদক শাহিনুর
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
Update Time :
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
৩৩
Time View
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে পুনরায় সভাপতি ফেরদৌস, সম্পাদক শাহিনুর
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটির সভাপতি পদে পুনরায় মো. ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে ৩২তম বার্ষিক সাধারণ অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। প্রথমে সংগঠনটির বার্ষিক সাধারণ অধিবেশনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি পদে পুনরায় মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল ও এ এস এম রেজা আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেন। পরে সদস্যরা আগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব নেওয়ার দাবি জানালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ান। ফলে সর্বসম্মতিক্রমে আগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন। পরবর্তী সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সভা আহ্বান করে ১৮ সদস্যের কমিটি গঠন করবেন বলে জানান সংগঠনটির সচিব মো. শাহিন আলম। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, “হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও বর্তমানে বন্দরের আমদানি-রপ্তানি শূন্যের তলানিতে পৌঁছে গেছে। সেখান থেকে আমরা সবাই মিলে ঘুরে দাঁড়াতে চাই। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। বিগত দিনেও আমরা সফলভাবে কাজ করেছি, সামনেও করব। বন্দরে ব্যবসার গতি ফেরাতে নতুন কমিটি কাজ করবে—এ বিষয়ে আমরা আশাবাদী।”
72
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটির সভাপতি পদে পুনরায় মো. ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে ৩২তম বার্ষিক সাধারণ অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
প্রথমে সংগঠনটির বার্ষিক সাধারণ অধিবেশনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি পদে পুনরায় মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল ও এ এস এম রেজা আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেন।
পরে সদস্যরা আগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব নেওয়ার দাবি জানালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ান। ফলে সর্বসম্মতিক্রমে আগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন।
পরবর্তী সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সভা আহ্বান করে ১৮ সদস্যের কমিটি গঠন করবেন বলে জানান সংগঠনটির সচিব মো. শাহিন আলম।
সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, “হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও বর্তমানে বন্দরের আমদানি-রপ্তানি শূন্যের তলানিতে পৌঁছে গেছে। সেখান থেকে আমরা সবাই মিলে ঘুরে দাঁড়াতে চাই। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। বিগত দিনেও আমরা সফলভাবে কাজ করেছি, সামনেও করব। বন্দরে ব্যবসার গতি ফেরাতে নতুন কমিটি কাজ করবে—এ বিষয়ে আমরা আশাবাদী।”