
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামানের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছেন আকবরশাহ থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে থানার এসআই মো. মহসিন, এএসআই সাইফ উল্ল্যাহসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
ওসি কামরুজ্জামান জানায়, অভিযানে চোরাই স্বর্ণের বিক্রয়লব্ধ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। একই সঙ্গে আকবরশাহ থানার মামলা নম্বর-৩০(০৭)২৬-এর আসামি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) এবং দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, আকবরশাহ থানায় দায়ের করা মামলাটি দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় করা হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার তিন আসামিকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, তদন্ত চলছে
উদ্ধার করা অর্থ ও ডিজিটাল নিক্তি চোরাই স্বর্ণের সঙ্গে কীভাবে সম্পৃক্ত এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।