1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:০২|
Title :
উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার মোবাশ্বের হোসেনের দাখিলে জিপিএ-৫ অর্জন। মোঃ মোস্তাকিম বিল্লাহ ঈদগাঁও বাজারের ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নারা সমস্যার কথা পটিয়ায় ১৩বছরের অপহৃত,লামার কিশোরী উদ্ধার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংগ্রাম পেরিয়ে কর্মসংস্থানের স্বপ্নে দেশবন্ধু এগ্রো ফিড চেয়ারম্যান মুহাম্মদ মাসুদ রানার এগিয়ে চলা ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন পুঠিয়ায় এডিপি ও এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ ও সচেতনতা বাড়াতে আইসিআরসি প্রতিনিধি দলের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক।

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি। ১৩ আগস্ট ২০২৬, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬,
  • 32 Time View
45

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি। ১৩ আগস্ট ২০২৬, ঢাকা

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরির একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

​আজ অনুষ্ঠিত এই বৈঠকে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​বৈঠকে যে বিষয়গুলো প্রধান্য পেয়েছে:-
​বিশেষ সুরক্ষা:- সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
​মানবিক মূল্যবোধ রক্ষা- :আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য হলো সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।

​শান্তিরক্ষা কার্যক্রম:- বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়।

​প্রশিক্ষণ ও গবেষণা:- সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার এবং প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এছাড়া উভয় পক্ষ প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।

​আধুনিক প্রযুক্তির ব্যবহার:- আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবিক ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

​প্রতিরক্ষা উপদেষ্টার মন্তব্য:-
​বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, “মানবজীবনের মূল্য সর্বাগ্রে।” তিনি আরও মত প্রকাশ করেন যে, এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

​গণমাধ্যম ও তরুণ প্রজন্মের ভূমিকা:-
​আলোচনায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উদ্দেশ্য ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026