1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৮|
Title :
পশ্চিম নওপাড়া স.প্রা. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ১৯দিন ব্যাপি চুনতি ৫৬তম সিরাত মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ের জন্মদিন আজ ফেনী জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর শরিয়ার নামে বিকৃত অপব্যাখ্যা করছে ইসলামের ছদ্মনামে ইসলামের শত্রু মোনাফেক ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র। – আল্লামা ইমাম হায়াত ​চাকরি হারানোর আশঙ্কায় বড়পুকুরিয়ায় ১৬৮ খনি শ্রমিকের লাগাতার আন্দোলন ​সাব-কন্ট্রাক্টরের কাজ শেষ হওয়ার অজুহাতে ছাঁটাইয়ের অভিযোগ ​পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬,
  • 13 Time View
23

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- শিক্ষক-কর্মচারীদের দেয়া হয় ২ হাজার ৩৫ কোটি টাকা ৮৬ লাখ টাকা। একই পদ্ধতিতে যশোর জেলার ২ হাজার ৭৯১ শিক্ষক পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে অবসর তহবিলে ৯৬৬ শিক্ষককে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা ও কল্যাণ তহবিলের ১ হাজার ৮২৫ শিক্ষককে দেয়া হয়েছে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা।
শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য যশোর শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, কর্মচারীদের মাঝে অবসর ও কল্যাণ তহবিলের প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন-শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার ও বৈষম্যের স্বীকার হয়েছে। তাদের কাজের স্বীকৃতি পাননি। তাদের বৈষম্য ঘোচাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বঞ্চনার দুর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগ বাস্তবায়নের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা আইবিএএসের মাধ্যমে প্রদান করেন।
তিনি আরো বলেন-শিক্ষকদের স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে তাদের কাছে ভাল কিছু আশা করা যায় না। স্বচ্ছতা নিশ্চিত না করতে পারলে তারা শিক্ষকতার পাশাপাশি তাদেরকে ভিন্ন আয়ের পথ বেছে নিতে হয়। প্রধানমন্ত্রী এটি ভেবে শিক্ষক-কর্মচারীদের নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছেন। পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েদের যোগ্য করে তুলতে হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনসহ শিক্ষকবৃন্দ।#
মো,মনির হেসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-১৫/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026