1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

নওগাঁয় ফ্রেন্ডস প্যানেলে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকার ছাগল বিতরণের অনুষ্ঠানে সদর-৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু

কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :-
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
86

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :-

নওগাঁর ফ্রেন্ডস প্যানেলের দু:স্থ ও অসহায়দের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ধলু ।

দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা শহরের প্রতি শুক্রবারে অসহায় ও দুঃস্থ মানুষদের ১ টাকার বিনিময়ে ১ বেলা ভরপেট খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে ফ্রেনস্ প্যানেল নামের একটি মানবিক সংগঠন।

শুক্রবার বিকেলে ছিল সেই সংগঠনের ২০০ তম সপ্তাহ। গতকাল শুক্রবার বিকেলে পুরাতন কালেক্টরেট অফিস প্রাঙ্গনে সেই ২০০ তম সপ্তাহ উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ—৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিনী মরছুলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা বেগম,

নওগাঁ জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শরিফুর রহমান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ প্যানেলের উপদেষ্টাবৃন্দ, ভারপ্রাপ্ত সভাপতি চঞ্চল কুমারসহ সকল সদস্যবৃন্দ। ফ্রেন্ডস্ প্যানেলের সদস্য মানস ও আলী তাদের বক্তব্যে বলেন, ফ্রেন্ডস্ প্যানেল নওগাঁর যাত্রা শুরু হয় ৭জন বন্ধুর হাত ধরে।

বর্তমানে তাদের সদস্য সংখ্যা ৬৭জন। তারা প্রতি সপ্তাহে ১ টাকার বিনিময়ে ১ বেলা ভরপেট খাওয়ানো কার্যক্রমের পাশাপাশি আরো অনেক সেবামুলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে ১০ টাকার বিনিময়ে ঈদ মার্কেট, ১০ টাকার বিনিময়ে পূজার মার্কেট ইত্যাদি।

জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার তাঁর বক্তব্যে নওগাঁর সম্পদশালী ব্যক্তিদের এই ফ্রেন্ডস্ প্যানেল সংগঠনের কার্যক্রমে সহযোগিতার জন্য আহবান জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, এই ফ্রেন্ডস্ প্যানেলের কার্যক্রম নওগাঁবাসীর জন্য একটা উদাহরণ। এই ধরনের সংগঠন সমাজে যত বেশি কার্যক্রম পরিচালনা করবে সমাজ তত সুন্দর ও উন্নত হবে। এই সংগঠনের সকল ভালো কার্যক্রমে সংসদ সদসস্যের পূর্ণ সহযোগিতা রয়েছে এবং থাকবে আশ্বস্ত করেন।

সবশেষে ২০ জন দুৎস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণ সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। এসময় ফ্রেন্ডস্ প্যানেলের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026