
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
১৬ই আগস্ট ২০২৬ রোজ রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে গভীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
১৬ই আগস্ট, রোজ রবিবার সকাল ৯:৩৯ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে মন্ত্রী মহোদয় পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের
কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া। শুভেচ্ছা বিনিময়কালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ, চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মন্ত্রী মহোদয় ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ , সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মো.মোঃ রাসেল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন জয় প্রমুখ। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ও সাংবাদিক তিশা মুনা, সাংবাদিক মনি অন্যাআন্য সাংবাদিক নেতৃবৃন্দ।
.