1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

ভোমরায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View
71

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা: সাতক্ষীরা সদর ভোমরা নবাতকাটিতে পূর্ব শত্রুতার জেরে মৃত্যু শারাফাত গাজীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার(১৫আগস্ট) রাত ৮টায় ও রবিবার সকাল ১০টায় দুই দফায় ভাঙচুর ও হামলা চালায়।

ভুক্তভোগী আশুরা খাতুন বলেন,দীর্ঘদিন ধরে নবাতকাটি গ্রামে আমরা বসবাস করি। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার দুই ছেলে সজীব ও সাকিব কে নিয়ে বসবাস করে আসতেছি।কিছুদিন ধরে একই গ্রামের শিলা খাতুন,খাদিজা বেগম ও মেঘলার সঙ্গে মোবাইলের কল রেকর্ড বিষয় নিয়ে আমাদের দ্বন্দ চলে আসছে।তিনি আরও বলেন,গতকাল হঠাৎ করে রাত ৮টার দিকে ও আজ সকাল ১০টার দিকে আমার বাড়িতে হামলা করেন ও ভাঙচুর চালান শিলা খাতুন,খাদিজা বেগম ও মেঘলাসহ আর ৪ থেকে ৫ জন। আমরা ভয় পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা চলে আসলে তারা পালিয়ে যায়। আমি ও আমার দুই সন্তান নিয়ে অভিভাবক শূন্য এই সুযোগ নিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করার চেষ্টা করছে। আমরা এখন নিরাপত্তাহীনয়তায় ভুগছি সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে নবাতকাটি গ্রামের স্থানীয় বাসিন্দা মিলন গাজীর বলেন,আমি সকাল বেলা মৃত্যু শারাফাত ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম বাড়ির ভেতরে কান্না -কাটির আওয়াজ পাই আমি বাড়ির ভেতর গিয়ে দেখি গোবর , কাঁদা,ইটখোলা ঘরের ভিতরে এবং ঘরের কয়েকটি অ্যালবেস্টার ইট ছুড়ে মেরে ভাংচুর করেছে।আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।

এবিষয় মন্দির কমিটির সভাপতি লব গাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই পূর্ব শত্রুতার বিষয় নিয়ে সালিশ কয়েক দফায় করা হয়েছে। কিন্তু তাতে কোন সমাধান হয়নি।

ভাঙচুর ও হামলা ঘটনা মেঘলার কাছে মোবাইল করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026