1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

বাদিয়াখালীতে এনজিওর আড়ালে শতকোটি টাকার প্রতারণা, হেলিকপ্টার শো-ডাউন আর ভুয়া চেকের ফাঁদ

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View
99

মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার

এনজিওর আড়ালে হেলিকপ্টার এনে শো-ডাউন, ৮০ কোটি টাকার ভুয়া চেক দেখিয়ে গাইবান্ধার বাদিয়াখালী এলাকায় শতকোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাইতে গেলে উল্টো মারপিট করে ও চাঁদাবাজি মামলার ভয় দেখানোরও অভিযোগ উঠেছে বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থা – বিটিপিএস বিরুদ্ধে,

ভুক্তভোগীদের অভিযোগ, রিফাইতপুর বাদিয়াখালী মাঠপাড়া এলাকায় অবস্থিত বাদিয়াখালী ত্রান ও পুর্ণবাসন সংস্থা, বিটিপিএস এই প্রতিষ্ঠানটি গত কিছুদিন ধরে এলাকার অসহায় মানুষ ও বেকার যুবকদের টার্গেট করে।

বিভিন্ন এনজিও ও উন্নয়ন প্রকল্পে চাকরির নিশ্চয়তা,
স্বল্প সুদে কোটি টাকার প্রকল্প ঋণ, সরকারি চাকরি, বিদেশে ভাল কোম্পানিতে পাঠানো সহ বিদেশি ফান্ডের মাধ্যমে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি,

এসবের বিনিময়ে সদস্য ফরম, প্রকল্প ফি ও বিভিন্ন খাত দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এনজিওর মালিক ওমর ফারুক এলাকায় হেলিকপ্টার এনে শো-ডাউন করেন। একই সঙ্গে ৮০ কোটি টাকার একটি চেক প্রদর্শন করে “আমাদের কাছে বিদেশি ফান্ড আছে” দাবি করেন তিনি। এই প্রচারণার পরই এলাকার শতাধিক যুবক টাকা জমা দেন।

টাকা জমা দেওয়ার পর থেকে চাকরি বা ঋণের কোনো খবর নেই। স্থানীয় দুই যুবক মামুন ও হারুন টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে উল্টো প্রতিষ্ঠানের লোকজন মারপিট করে এবং চাঁদাবাজি মামলায় ফাঁসানোর হুমকি দেয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

বর্তমানে অনেক যুবক টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থা – বিটিপিএস
রিফাইতপুর বাদিয়াখালী, গাইবান্ধা, রেজি: নং:* গাই / সমাজ সেবা / ১২৪৬/০৮ ইং
এনজিও ব্যুরো রেজি: নং:* ২৭৬৮/১৩ ইং

এনজিও ব্যুরোর নিবন্ধন থাকলেও এত বড় অংকের লেনদেন এবং হেলিকপ্টার শো-ডাউনের অনুমতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026