1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রোদ-বৃষ্টিতে পাসপোর্টপ্রত্যাশীদের দুর্ভোগ, ছাউনি নির্মাণের দাবি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে জায়েদ নুর কে অভিনন্দন চট্টগ্রাম রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের বন ভূমি বিক্রির মহোৎসব ইউনিয়ন পরিষদের নির্বাচনি তপশিল ঘোষণা হতে যাচ্ছে আগামী ২৫ তারিখ মাঠে রয়েছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বিএনপি নেতা মৃত ব্যাক্তি কমিউনিটি পুলিশিং সভাপতি প্রবাসীকে আওয়ামীলীগ নেতা বানিয়ে নাশকতা মামলা যশোরে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা-২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি ব্যাংক কর্মকর্তা সোহাগের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগঃ

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত।

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
71

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ঝালকাঠি জেলা শাখা গঠিত হয়েছে। কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় আহবায়ক  নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু: আল আমীন বাকলাই। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা  সমবায় কর্মকর্তা মো: শহিদুল হক। কমিটির যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবু বকর (ঝালকাঠি সদর) , মু: আলাউদ্দিন খান (নলছিটি), আব্দুস সোবাহান (রাজাপুর) আব্দুল হক (কাঠালিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। এতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মো রফিকুল ইসলাম, আ. ওহাব, মো আলমগীর হোসেন ( সাবেক নাজির), মো আতাহার আলী, মো হারুন অর রশিদ, গাজী আব্দুস সালাম, শাফায়াত হোসেন, মুজিবুল হক, ওমর ফারুক, মিজানুর রহমান, হান্নান মিয়া, মকবুল হোসেন, সেলিনা বেগম, আলমগীর হোসেন ডাকুয়া, এবিএম ফয়জুর রহমান, নুরুল হক প্রমুখ।
এই কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মু: আল-আমীন বাকলাই বলেন অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা সরকারের নিকট ১০০% পেনশন বিক্রি করে চলে এসেছেন, সরকার তাদেরকে ১৫ বছর পর পুনরায় পেনশন প্রদান করছেন, অথচ আমাদের ৫০% পেনশন বাধ্যতামূলকভাবে কেটে নিলেও সেই পেনশন ফেরত দিচ্ছেন না। আমরাও চাই ১০০% পেনশন বিক্রয়কারীদের যেভাবে ১৫ বছর পর পুনরায় ফেরত দেয়া হয়েছে তদ্রুপ আমাদের থেকে বাধ্যতামূলক কেটে রাখা ৫০% ফেরত দেয়া হোক। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি ন্যূনতম পেনশন ২০ হাজার টাকা ও নূন্যতম চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এই সমিতির মাধ্যমে আদায় করার বিষয়ে আলোচনা হয়। ঝালকাঠি জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী  কল্যাণ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রায় ৫০ জন সদস্য ও সদস্যা এই সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026