1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল জব্বার খানের তীব্র প্রতিবাদ শ্রীপুরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর ও শ্রমিকদের মারধর, থানায় অভিযোগ ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন স্থানে জুয়া খেলা ও দেহ ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীনগরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৪০টি পুরস্কার সৌজন্যে সাঈদ হোসেন মিন্টু আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ কটিয়াদী প্রেসক্লাবের কমিটি গঠন কটিয়াদী থেকে আজাদ রহমান মিশর পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত *

ঝালকাঠিতে ভিডব্লুউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রশিক্ষণ বাস্তবায়ন করেছে দেশ বাংলা ফাউন্ডেশন

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View
101

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লুউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করছে রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাস্তবায়ন করছে দেশ বাংলা ফাউন্ডেশন (ডিবিএফ), ঝালকাঠি।
ভিডব্লুউবি কর্মসূচি মূলত ঝুঁকিপূর্ণ ও অতি দরিদ্র নারীদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মহসীন আলম, বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাকসুদা আক্তার, উপজেলা এনজিও সমন্বয়কারী সৈয়দ হোসাইন আহমেদ কামাল, দেশ বাংলা ফাউন্ডেশনের প্রশিক্ষক সানজিদা রহমান, সমাজসেবক ও সাংবাদিক আলমগীর শরীফ, সাংবাদিক হাওলাদার মো. বেলাল প্রমুখ।
এসময় উপকারভোগীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন কাজের দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরাই ছোট পরিসরে কাজ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন। এতে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি তারা সমাজে আরও আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে জানান তারা।
উপকারভোগীরা এ ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশ বাংলা ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026