1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
13

মো. রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬-এর কর্মসূচি। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকন (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন ১,২,৩,৫-এর সংসদ সদস্য মমতাজ আলো (এমপি), বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিশেষ অতিথিরা অংশ নেন।

পরে র‍্যালিটি জেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ৭১-এর ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গণমাধ্যমকে জানান, ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূতিকাগার।

তিনি বলেন, গণতন্ত্রবিরোধীরা অতীতে এই দিনটিকে যথাযথভাবে পালন করতে দেয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে দিবসটি আবারও খুব সুন্দর ও বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026