তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী।
Reporter Name
Update Time :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
৪
Time View
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী।
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, মেহেদি হাসান উজ্জ্বল, ও রাকাব উদ্দিন। সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ আসন্ন এ নির্বাচনে কার্যকরী কমিটির কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণ করবেন,মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ’ এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বেপারী। জসিম উদ্দিন বেপারী বলেন, নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের সম্মিলিত স্বার্থে কাজ করবো, আমদানি ও রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। একই সঙ্গে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সু-সম্পর্ক বজায় রাখতে কাজ করব। তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ করা জরুরি। তাই আসন্ন নির্বাচনে ভোটার ও ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। তাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ীদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আসন্ন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে তাকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ জানান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি পর নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। এরই মধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ভাবে ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আরো বলেন,আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন হোক সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সকল ব্যবসায়ী ও ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটি বড় কথা নয়; সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেন সবাই মিলেমিশে ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষায় কাজ করতে পারি। আমার প্রত্যাশা, এই নির্বাচন হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।
11
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, মেহেদি হাসান উজ্জ্বল, ও রাকাব উদ্দিন।
সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ আসন্ন এ নির্বাচনে কার্যকরী কমিটির কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণ করবেন,মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ’ এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বেপারী। জসিম উদ্দিন বেপারী বলেন, নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের সম্মিলিত স্বার্থে কাজ করবো, আমদানি ও রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। একই সঙ্গে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সু-সম্পর্ক বজায় রাখতে কাজ করব।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ করা জরুরি। তাই আসন্ন নির্বাচনে ভোটার ও ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। তাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ীদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।
আসন্ন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে তাকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি পর নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। এরই মধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ভাবে ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আরো বলেন,আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন হোক সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সকল ব্যবসায়ী ও ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটি বড় কথা নয়; সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেন সবাই মিলেমিশে ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষায় কাজ করতে পারি। আমার প্রত্যাশা, এই নির্বাচন হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।