1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
9

নিজস্ব প্রতিবেদক,: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কে মাসুদ আহমেদ।

শোভাযাত্রায় নেতাকর্মীদের কণ্ঠে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এ সময় তাঁরা স্লোগান দেন—

“স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম।”

“আমরা শক্তি, আমরা বল, তারেক জিয়ার প্রজন্ম দল।”

কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী চেতনা, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026