1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিএমপি সদরঘাট থানা এলাকায় ওসি একেরাম উল্লাহর বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরের আলোচনাসভা কোটালীপাড়া যশোরে পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কবরস্থানের সুরক্ষা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
9

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিয়ের সাজে ওই কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানা দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা দুজনই অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বিয়ের আয়োজনের কথা বলে কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে তাকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়। বিষয়টি পথচারীদের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বক্তব্যে অসংগতি পেয়ে পুলিশকে খবর দেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:০৯/১১/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026