লালপুরে ইয়াবা ও লাখ টাকা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার
Reporter Name
Update Time :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৭
Time View
লালপুরে ইয়াবা ও লাখ টাকা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার
সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার কুজিপুকুর পূর্বপাড়া এলাকার মস্তফ মোড়সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার অর্জুনপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজমল আলী (২৫) এবং উত্তর লালপুর গ্রামের মৃত তসলেম শেখের ছেলে আব্দুল আজিজ মিঠু (৪২)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে লালপুর থানা পুলিশের একটি দল কুজিপুকুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মস্তফ মোড়সংলগ্ন বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তির পরিত্যক্ত ইটভাটার চিমনির পূর্ব পাশে তল্লাশি চালিয়ে আজমল আলী ও আব্দুল আজিজ মিঠুকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
19
সাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার কুজিপুকুর পূর্বপাড়া এলাকার মস্তফ মোড়সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার অর্জুনপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজমল আলী (২৫) এবং উত্তর লালপুর গ্রামের মৃত তসলেম শেখের ছেলে আব্দুল আজিজ মিঠু (৪২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে লালপুর থানা পুলিশের একটি দল কুজিপুকুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মস্তফ মোড়সংলগ্ন বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তির পরিত্যক্ত ইটভাটার চিমনির পূর্ব পাশে তল্লাশি চালিয়ে আজমল আলী ও আব্দুল আজিজ মিঠুকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”