রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ
Reporter Name
Update Time :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
৩
Time View
রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ
রিয়াজুল হক সাগর, রংপুর। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্য রয়েছেন। রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সাদেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল। এ সময় বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মাইদুল ইসলাম।
8
রিয়াজুল হক সাগর, রংপুর।
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্য রয়েছেন।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
চেকপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সাদেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল।
এ সময় বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মাইদুল ইসলাম।