1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
11

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্আল ফারুক, বিপিএম এর
প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৯ইং নভেম্বর গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেখানো মতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত কিছুদিন যাবৎ চৌয়ালা-শালিধা এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। সনেট মোল্লার বিরুদ্ধে মোট ২৮ টি (হত্যা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখম ৪টি, ডাকাতি-দস্যুতা ০৭টি , অস্ত্র ৫ টি, মাদক ০৩টি, চাঁদাবাজি অপহরণ ২টি, বিস্ফোরক ও অন্যান্য ২টি) মামলা রয়েছে এবং রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নরসিংদী_জেলা_পুলিশ_মাদক_সন্ত্রাস_অবৈধ_অস্ত্র_ও_গোষ্ঠীগত_সহিংসতাসহ_যেকোনো_অপরাধীদের_বিবিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026