1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
11

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। উপজেলার চুনখোলা ইউনিয়নের ডাবরা এলাকায় নদীর পাড়ের বড় একটি অংশের মাটি কেটে মাহেন্দ্রা ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে নদীর পাড় কেটে মাহেন্দ্রা ট্রাকে মাটি পরিবহন করা হচ্ছে। এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মাটি বহনকারী একটি মাহেন্দ্রার চালকের সঙ্গে কথা হলে তিনি জানান, মাত্র দুই দিন ধরে তিনি ওই স্থান থেকে মাটি পরিবহন করছেন।

স্থানীয়ভাবে মাটি বিক্রির মূল হোতা হিসেবে শাসন গ্রামের হামিমের নাম উঠে এসেছে। তবে তাঁকে সরাসরি পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগে তিনি মাটি কাটার কাজ করতেন। তবে বর্তমানে যে মাটি কাটা হচ্ছে, তা তাঁর পরিচিত এক ভাই নিচ্ছেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ না করে তাঁর সঙ্গে সরাসরি দেখা করার কথাও বলেন।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি অব্যাহত থাকলে নদীর পাড়ের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে নদীর পাড়ের মাটি কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026