1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
10

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বুধবার রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যবিষয়ক এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ সেমিনার ও কর্মশালায় সারা দেশ থেকে প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আখতার হোসেন খান, অধ্যাপক মোহাম্মদ আজম এবং যুগ্ম সচিব মো. আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক দায়িত্ব। ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও বক্তারা উল্লেখ করেন।

কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, নৈতিক মানদণ্ড অনুসরণ, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ কর্মশালায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের (বিএসকেপি) পক্ষ থেকে অংশগ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান শাহ মো. সারওয়ার জাহান, মহাসচিব এম এ মোমিন আনসারী, উপ-মহাসচিব মো. আব্দুল, আনোয়ার পারভেজ, বিদ্যুৎ চন্দ্র বর্মন ও আখি আক্তার ঝরনা।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) মনে করে, এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত জ্ঞান অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষম হবেন। পাশাপাশি জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026