1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ছাতকে মাওলানা আলা উদ্দিন হুজুরের বিদায়ী সংবর্ধনা কমিটি গঠন পটিয়ায় এনসিপির মশাল মিছিল। ফটিকছড়িতে ছুরিকাঘাতে মৃত্যুর পূর্বে বেঁচে থাকার আকুতি পতেঙ্গা থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে জনসম্মুখে পিটিয়ে হত্যা কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫, মাদক উদ্ধার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন কিশোরগঞ্জ শহরের নিরাপত্তায় নতুন সংযোজন, চালু হলো আধুনিক সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশন কিশোরগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ, কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ-সার প্রদান নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৮৫৮ শিক্ষার্থী।

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
20

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নওগাঁ শাখার একজন প্রিন্সিপাল অফিসার। অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। তার চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ রয়েছে, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়, যা কার্ডের অনুমোদিত সীমার বেশি ছিল।

এভাবে ২০২৫ সালের জুন মাস থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করেন।

পুলিশের বিশেষ দলটি একটানা ৩৬ ঘণ্টা বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ও তদন্তে পাওয়া তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করার তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে বগুড়ায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি কেনা হয়েছে। এ ছাড়া তারা বিলাসবহুল জীবনযাপন করতেন বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026