1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ছাতকে মাওলানা আলা উদ্দিন হুজুরের বিদায়ী সংবর্ধনা কমিটি গঠন পটিয়ায় এনসিপির মশাল মিছিল। ফটিকছড়িতে ছুরিকাঘাতে মৃত্যুর পূর্বে বেঁচে থাকার আকুতি পতেঙ্গা থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে জনসম্মুখে পিটিয়ে হত্যা কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫, মাদক উদ্ধার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন কিশোরগঞ্জ শহরের নিরাপত্তায় নতুন সংযোজন, চালু হলো আধুনিক সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশন কিশোরগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ, কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ-সার প্রদান নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৮৫৮ শিক্ষার্থী।

ছাতকে মাওলানা আলা উদ্দিন হুজুরের বিদায়ী সংবর্ধনা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View
17

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও ইবতেদায়ী প্রধান মাওলানা আলা উদ্দিন (গহরপুরী) হুজুরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ২৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৩ নভেম্বর রাতে মাদ্রাসার হলরুমে মাছুম আহমদের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল মছবিবর, সহ-সভাপতি হিসেবে মাছুম আহমদ, আজিম উদ্দিন, মাওলানা মাসুক আহমদ ও শাহজাহান আহমদ,
এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ছালাহ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজ্জাদ আহমদ, নজির আহমদ ও আব্দুল ওয়াহিদ বাবলু।
সাংগঠনিক সম্পাদক ইমামুর রহমান লিটন, সহসাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ এবং সহ অর্থ সম্পাদক বদরুল আলম ও শামসুল আলম।

এ ছাড়া প্রচার সম্পাদক ফজল উদ্দিন, সহ প্রচার সম্পাদক হুসাইন আহমদ এবং সদস্য হিসেবে রয়েছেন মোফাজ্জল ইসলাম, আব্দুল মতিন, আনছার আলী, ইমাম হোসেন, আতাউর রহমান, আউয়াল, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, ফয়ছল আহমদ ও হেলাল উদ্দিন।

সভায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে মতামত এবং সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

পাশাপাশি বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়েছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় উস্তাদ মাওলানা আলা উদ্দিন (গহরপুরী) হুজুরের দীর্ঘদিনের শিক্ষকতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণীয় বিদায়ী সংবর্ধনার আয়োজন করা সম্ভব হবে।

কমিটিতে পরবর্তীতে আরও সদস্য যুক্ত করা হবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026